বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন ৫ জন

খুলনা বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা পদক, ক্রেস্ট, সনদপত্র ও অর্থ পুরস্কার দেয়া হয়েছে।রোববার বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এ সম্মাননা তুলে দেয়া হয়।এবারের বিভাগীয় শ্রেষ্ঠ অদম্য নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম; শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন; সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম; নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছা. রাজিয়া খাতুন।আরও পড়ুন: কেসিসি হবে শতভাগ দুর্নীতিহীন প্রতিষ্ঠান: মঞ্জুঅনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, দেশের সব নারীই অদম্য। শিক্ষা হলো আলো, আর আলোই নূর—আজকের সফল নারীরা সেই আলোর অংশ। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীরা নিজেদের সাফল্য অর্জন করেন উল্লেখ করে তিনি বলেন, অর্থমূল্য নয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতিই সবচেয়ে বড় প্রাপ্তি। বিজয়ীরা শুধু ব্যক্তিগতভাবে নয়, পরিবার ও সমাজের পক্ষেও সম্মান বয়ে এনেছেন। মেয়েদের কাজ ‘মেয়ে’ হিসেবে নয়, ‘মানুষ’ হিসেবে মূল্যায়নের আহ্বান জানান তিনি।খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।