এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) জানিয়েছে, অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলতে যাওয়া ইরান দলকে তারা 'পূর্ণ সমর্থন ও সহায়তা' দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা চালানোর পর এই আশ্বাস দেওয়া হয়।২৬ সদস্যের ইরান নারী ফুটবল দল হামলার কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে পৌঁছায়। শনিবারের (২৮ ফেব্রুয়ারি) হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওয়াশিংটন ও তেল আবিব ইসলামি প্রজাতন্ত্রকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।ইরান সোমবার (২ মার্চ) তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার কথা।এএফসি এক বিবৃতিতে জানায়, 'মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি আমরা এই কঠিন সময়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।'তারা আরও জানায়, 'আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সমর্থকদের কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। এ বিষয়ে গোল্ড কোস্টে থাকা ইরান নারী দলের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং পূর্ণ সমর্থন ও সহায়তা দিচ্ছি।' আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ডুবল লা ফিনালিসিমার ভাগ্যইরানের কোচ মার্জিয়েহ জাফরি রোববার (১ মার্চ) প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে শুধু ফুটবল নিয়েই কথা বলেন। তিনি বলেন, এই টুর্নামেন্ট ইরানি নারীদের 'সামর্থ্য তুলে ধরার' সুযোগ।তিনি বলেন, 'ইরানের লিগ মৌসুম শেষে আমরা তিনটি ট্রেনিং ক্যাম্প করেছি। এরপর অস্ট্রেলিয়ায় এসে কয়েকটি ফলপ্রসূ সেশন হয়েছে। আশা করি আগামীকাল আমরা ভালো ম্যাচ উপহার দিতে পারব।'১২ দলের এই টুর্নামেন্ট রোববার শুরু হচ্ছে এবং অনেক ইরানি খেলোয়াড়ের জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আসরগুলোর একটি।২০২২ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়ান কাপে ইরানের অভিষেক করে। সেখানে চীন ও তাইওয়ানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও দেশে তারা জাতীয় নায়কে পরিণত হয়, যখন দেশটিতে নারীদের অধিকার এখনও কঠোরভাবে সীমিত।জাফারি বলেন, '২০২২ সালে আমাদের গ্রুপ কিছুটা সহজ ছিল। কিন্তু ২০২৬ সালে আমরা বেশি অভিজ্ঞতা নিয়ে নামছি, যদিও গ্রুপটি আরও কঠিন।' এই গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনসও রয়েছে।তিনি যোগ করেন, 'তবুও আমরা এই ম্যাচগুলোতে ইরানি নারীদের সামর্থ্য দেখাতে চাই।'অস্ট্রেলিয়া আসরে জায়গা করে নিতে কঠিন বাছাইপর্ব পাড়ি দেয় ইরান। শেষ পর্যন্ত ফেবারিট জর্ডানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মূল পর্বে জায়গা নিশ্চিত করে তারা। আরও পড়ুন: মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়মদলের অধিনায়ক যাহরা ঘানবারি বড় স্বপ্ন দেখছেন।৩৩ বছর বয়সী ঘানবারি বলেন, 'এই টুর্নামেন্টে দুর্দান্ত সব দল আছে, কিন্তু আমরা বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। ম্যাচগুলো কঠিন হবে জানি, তবে আমাদের মানসিকতা দৃঢ় এবং আমরা সেরাটা দিতে চাই।'এই আসরের শীর্ষ ছয় দল ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে জায়গা পাবে।