সাদ্দাম-গাদ্দাফির পর মার্কিন আগ্রাসনের শিকার খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতি ও সংঘাতের ইতিহাসে গত কয়েক দশকে এমন কিছু মুহূর্ত এসেছে যা বৈশ্বিক সমীকরণ বদলে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত হওয়া ইসলামি দেশগুলোর শীর্ষ নেতাদের মৃত্যুর ঘটনাগুলো ছিল নাটকীয় আর প্রচণ্ড উত্তেজনায় ঠাসা। সর্বশেষ রোববার (১ মার্চ) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বিধ্বংসী হামলায় মারা গেছেন। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই নজিরবিহীন যৌথ বিমান হামলায় খামেনির বাসভবনসহ ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল সাইটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এই অভিযানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদেহ এবং প্রভাবশালী Read More