শহীদ আব্দুল্লাহর ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (০১ মার্চ) গুলশানে জিসানের মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত (এমপি)। এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন– দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ। আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী: রাজনীতির কণ্টকাকীর্ণ পথে ইশরাক হোসেনের এগিয়ে চলা প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এরইমধ্যে তাকে আরও কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে প্রদান করা হয়েছে।  শহীদ জাহিদের মা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট ২০২৪-এর রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।