বন্ধুরা সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা প্রশংসনীয়

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজান মাসের শিক্ষা সংযম, সহমর্মিতা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ‘এ ধরনের আয়োজন কেবল একসঙ্গে ইফতার গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’