গাইবান্ধায় অবৈধ সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাঘাটায় একটি অবৈধ সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।রোববার (১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটির মালিক মাহামুদুর রহমান রনি মন্ডলের বিরুদ্ধে লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং মজুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন: ইটের নিচে লুকানো ছিল টিসিবির ভোজ্যতেল, অভিযানে জব্দ ৭২২টি বোতল এ সময় আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই এবং প্রায় ২৫০ কেজি সেমাই তৈরির খামির জব্দ করে ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাসব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।