সংলাপে পাঁচ প্রধান দলের শীর্ষ নেতারা, রাজনৈতিক সম্প্রীতির নতুন অঙ্গীকার

রাজধানীর একটি অভিজাত হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) উদ্যোগে আয়োজিত এক সংলাপ ও ইফতার অনুষ্ঠানে দেশের প্রধান পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের নেতারা ভবিষ্যতে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের জোরালো প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এই 'রাজনৈতিক সৌহার্দ্য সংলাপ ও ইফতার' অনুষ্ঠানের আয়োজন করে। এমএএফ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যা নাগরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় কাজ করে। উপস্থিত শীর্ষ নেতারা অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ শতাধিক সিনিয়র ও তরুণ নেতারা উপস্থিত ছিলেন। সংলাপের মূল আলোচনা ও সুপারিশ ডিআই-এর ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চিফ অব পার্টি ক্যাথেরিন সেসিল। 'নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সম্প্রীতির গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়' শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন ডিআই-এর মুখ্য পরিচালক ড. আব্দুল আলীম। স্বাগত বক্তব্য দেন ঢাকা এমএএফ-এর সহসভাপতি ও বিএনপি নেতা সাইদুর রহমান মিন্টু। আরও পড়ুন: ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশের উদ্যোগে গ্র্যান্ড মিটআপ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন এমএএফের সদস্য এবং মহিলা দলের দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রোকেয়া জাবেদ মায়া ও যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা- ক্ষমতাসীন দলের প্রতি: নিয়মিত বহুদলীয় সংলাপের আয়োজন এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ভিন্নমতের প্রতি সহনশীলতা নিশ্চিত করা। বিরোধী দলের প্রতি: রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও গঠনমূলক বিরোধিতার পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা গড়ে তোলা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এমএএফের সদস্য ও এনসিপি নেতা এনজামুল হক রামিম এবং ছাত্র দলের প্রাক্তন নেতা সুলতানা জেসমিন জুঁই। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সম্পর্কে গত এক যুগেরও বেশি সময় ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নারী ও তরুণ নেতৃত্বের বিকাশ এবং দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে কাজ করে যাচ্ছে।