মার্কিন-ব্রিটিশদের তেলবাহী ৩ ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলার পর ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়।