জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে ১৪ সদস্যের কমিটি গঠন এনসিপির

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি। এতে বলা হয়, জুলাই গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে 'জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি' গঠন করা হয়েছে। জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি প্রধান: হাসনাত আব্দুল্লাহ উপ-প্রধান: মুজাহিদুল ইসলাম শাহীন সদস্য কাজী রাইসুল ইসলাম (জুলাই আহত যোদ্ধা) শারমিন সুলতানা (শহীদ জুয়েল এর বোন) জাহিদ হাসান (গুম হওয়া পরিবারের সদস্য) আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী মো. মাহবুব আলম অ্যাডভোকেট খন্দকার রাকিব অ্যাডভোকেট ওমর ডালী অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা অ্যাডভোকেট হুমায়রা নূর তামিম আহমেদ আরমান হোসাইন