শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশ নিহত

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে। তিনি সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশে কাজে যাওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: সোমবার প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।