খামেনি হত্যার নিন্দায় রাহুলের দল, চুপচাপ মোদি

জাতীয় স্বার্থের হুমকির অজুজাতে সার্বভৌম দেশ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগল হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুগল হামলায় তেহরানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিবৃতি দিয়েছেন।