ইরানে হামলা আরও জোরদার করার ঘোষণা নেতানিয়াহুর

আগামী দিনগুলোতে তেহরানে বিমান হামলা জোরদার করার অঙ্গীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের ঘোষণা দিয়েছেন তিনি।হামলার দ্বিতীয় দিন রোববার (১ মার্চ) নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছি... আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে তীব্র শক্তি নিয়ে আঘাত হানছে এবং আগামী দিনগুলোতে এটি আরো বৃদ্ধি পাবে।’ তিনি বলেন, ‘আমরা এমন এক অভিযানে নিয়োজিত আছি, যেখানে আইডিএফ (সামরিক বাহিনী) আমাদের অস্তিত্ব ও ভবিষ্যৎ নিশ্চিত করতে অতীতের যেকোনো সময়ের তুলনায় পূর্ণ শক্তি মোতায়েন করছে।’ আরও পড়ুন: পশ্চিম ইরানে হামলায় নিরাপত্তা বাহিনীর ৪৩ সদস্য নিহত ইরানের পাল্টা হামলায় ইসরাইলের নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং বলেন, তার দেশ ‘কষ্টের দিনগুলো’ পার করছে। রোববার সকালে ইসরাইলের বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশে সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতনিয়াহু বলেন, ‘গতকাল এখানে তেল আবিবে, এবং এখন বেইত শেমেশে আমরা প্রিয় মানুষ হারালাম। আমার হৃদয় নিহতদের পরিবারের সঙ্গে আছে এবং আপনাদের সকলের, ইসরাইলের পক্ষ থেকে আহতদের সম্পূর্ণ সেরে ওঠার জন্য প্রার্থনা করছি।’