ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ যশোরের বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। সেখান থেকে তার স্বজনরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের বাড়ির পথে রওনা হন।