ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবের কারণে সংযুক্ত আরব আমিরাত সোম ও মঙ্গলবার তাদের শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইউএই ক্যাপিটাল মার্কেটস অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আবুধাবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ ও দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটে ২ ও ৩ মার্চ লেনদেন বন্ধ থাকবে।