এতিহাদ এয়ারলাইন্সের আরো ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আবুধাবি থেকে সব ফ্লাইট সোমবার দুপুর ২টা (ইউএই সময়) পর্যন্ত স্থগিত থাকবে। এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং ফ্লাইট সূচি হঠাৎ পরিবর্তিত হতে পারে।