ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক ‘কমান্ড ভয়ংকর’ ভাষায় এই তথ্য তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছে, “মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। ইরানি রেভল্যুশনারি গার্ডের এখন আর কোনো সদরদপ্তর নেই।”