ইসরাইলে রকেট ছুড়ল হিজবুল্লাহ

ইসরাইলে রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (২ মার্চ) ভোরে উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি পর ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননে হামলা করলেও এ প্রথমবারের মতো ইসরাইল লক্ষ্য করে হামলা করল হিজবুল্লাহ। লেবানন থেকে হিজবুল্লাহই রকেট হামলার করেছে বলে ইসরাইলি সামরিক নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় কোনো ক্ষতি হয়েছি কিনা নিশ্চিত নয়। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষায় এবং ইসরাইলের বারবার আগ্রাসনের জবাবে তারা এই হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পরও ইসরাইলি শত্রুরা ১৫ মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাদের এই আগ্রাসন থামাতে এবং দখলকৃত লেবানন ভূখণ্ড থেকে সরে যেতে সতর্কবার্তা হিসেবে জবাব দেয়া হয়েছে। আরও পড়ুন: হোয়াইট হাউস /ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প এদিকে হিজবুল্লাহ উত্তর ইসরাইলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননভিত্তিক গোষ্ঠীটি।