নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির এজেন্ট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া অভিজ্ঞতা প্রযোজ্য নয়। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল দেশের যে কোনো স্থানে। বেতন: মাসিক বেতন ৩১,০০০ টাকা করে দেয়া হবে। আরও পড়ুন: জনবল নেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ৭ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।