হিজবুল্লাহর রকেট ছোড়ার পর লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের ভূখণ্ডে নিক্ষেপ করা একটি প্রজেক্টাইল প্রতিহত করার পর তারা দেশটির হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।সোমবার (২ মার্চ) ভোরে আইডিএফ জানায়, ইসরাইলে কয়েকটি প্রজেক্টাইল খোলা জায়গায় পড়ে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে। হামলার সময় উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় একাধিক ড্রোন সতর্কতা সাইরেন বেজে ওঠে। আইডিএফ বলেছে, ‘হিজবুল্লাহ ইরানি সরকারের পক্ষে কাজ করছে এবং ইসরাইল রাষ্ট্র ও তার বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।’ আরও পড়ুন: ইরানে অভিযান চলবে চার সপ্তাহ বা তার কম: ট্রাম্প ইসরাইলি সামরিক বাহিনী আরও জানায়, হিজবুল্লাহর হামলার বিরুদ্ধে আইডিএফ ব্যবস্থা নেবে একইসঙ্গে গোষ্ঠীটিকে ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকি তৈরি করতে বা উত্তর ইসরাইলের বেসামরিকদের ক্ষতি করতে দেবে না। এর অোগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। আরও পড়ুন: ইসরাইলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।হিজবুল্লাহ জানায়, ইসরাইল গত ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা