ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১ মার্চ) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ফোনালাপে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা তাকে জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’ আরও পড়ুন: সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কিছু কমান্ডার নিহত হন। হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং কোথাও কোথাও হতাহতের খবরও আসে।