বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকাও রয়েছে পঞ্চম অবস্থানে

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর ভারতের দিল্লি আর ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে।সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ২৮১ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আরও পড়ুন: সৈকতে কুকুরের খোঁড়াখুঁড়ি, অল্পের জন্য রক্ষা পেল কচ্ছপের ১২০ ডিম এরপর তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ১৮৫। চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু স্কোর ১৭৯, পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা, এ শহরটির দূষণ স্কোর ১৭৬ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।