আজ সোমবার, ২ মার্চ ২০২৬। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।মেষ: বিবাহিত জীবনে আনন্দ বাড়তে পারে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলবে। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাহিরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের দিকটা খুব শুভ। বৃষ: মাথায় বাজে চিন্তা আসা থেকে সাবধান থাকুন। অফিসে দিনটি খুব ভাল যাবে। সন্তানদের কোনো কিছু নিয়ে উদ্বিগ্নতা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে বদনাম হতে পারে। সমুদ্রতিরে ভ্রমণ হতে পারে। স্ত্রীর সঙ্গে ঝামেলার আশঙ্কা। ব্যবসায় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। মিথুন: সকালের দিকে স্ত্রীর জন্য বিবাদ বাধতে পারে। আজ আধ্যাত্মিক কিছু প্রচার করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারেন। সাংসারিক সমস্যার সমাধান হয়ে যাবে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হবে। কর্কট: আজ বিদেশ যাওয়া নিয়ে আলোচনা হওয়ায় আনন্দ পাবেন। অতিরিক্ত রাগের জন্য আজ হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে। চোখের ব্যথায় ভোগান্তির আশঙ্কা। আজ ভাল কোনো চিন্তা আপনাকে সারাদিন তাড়িয়ে বেড়াবে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা মকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। সিংহ: আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। আজ শেয়ার ব্যবসায় ভাল লাভ হতে পারে। কর্মদক্ষতায় অফিসে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তির যোগ রয়েছে। আজ যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার যোগ আছে। কন্যা: আজ সারাদিন কোনো ভয় আপনাকে চেপে ধরতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন। দুঃস্থ কারও পাশে দাঁড়াতে হতে পারে। অনেক দিনের পরে থাকা কোনো অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গুণী ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা। নতুন বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। আরও পড়ুন: ২ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? তুলা: বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাহিরে যাওয়ায় মানসিক শান্তি পাবেন। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা নিয়ে আলোচনা। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক: আপনার মনের কথা বলার জন্য দিনটি ঠিক নয়। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। আজ ধর্ম আলোচনায় আপনি খুব আনন্দ পাবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনো অংশে ক্ষতের সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। অতিরিক্ত খরচের জন্য ঋণ নিতে হতে পারে। বাড়ির বাহিরে যাওয়ায় খরচ হতে পারে। ধনু: কর্মস্থানে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি বাধতে পারে। গুরুজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনো কাজের সন্ধান পেয়ে আনন্দ পাবেন। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। বাহিরের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না। আরও পড়ুন: ইফতারে ভারী খাবার খাওয়ার পর কখন রাতের খাবার খাবেন? মকর: আজ সারা দিন ব্যবসা ভাল চললেও রাতের দিকে একটু চাপ আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না, বদনাম হতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে খরচ নিয়ে বিবাদের আশঙ্কা। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। কুম্ভ: কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আলোচনা। শরীরে কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় করতে হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের আলোচনা আবার শুরু হতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। মীন: যারা বিদেশে কাজ করেন তাদের একটু সাবধানে থাকা দরকার। আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও যেতে হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। অল্পবয়সিদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন।