সাইপ্রাসে যুক্তরাজ্যের আক্রোতিরি বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সাইপ্রাস সরকার নিশ্চিত করেছে, একটি ড্রোন ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।সাইপ্রিয়ট সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস বলেছেন, কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরুতে বলেছিলেন, ইরান আক্রমণে তাঁর দেশের ঘাঁটি ব্যবহার করতে দেবেন না। কিন্তু গতকাল বলেছেন, সরাসরি হামলায় যুক্ত না হলেও যুক্তরাষ্টের অনুরোধে ঘাঁটি ব্যবহার করতে দিতে সম্মতি হয়েছেন। মূলত এর পরই ড্রোন হামলা হয়। Σε σχέση με περιστατικό που σημειώθηκε λίγο μετά τα μεσάνυχτα στη Βάση Ακρωτηρίου,σύμφωνα με ενημέρωση που λήφθηκε σε διάφορα επίπεδα, πρόκειται για μη επανδρωμένο drone το οποίο προκάλεσε περιορισμένες ζημιές. Οι αρμόδιες αρχές ενεργοποίησαν άμεσα τα προβλεπόμενα πρωτόκολλα…— Λετυμπιώτης Κων/νος (@letymbiotis) March 2, 2026 এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। আরও পড়ুন: সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’ এমন সময়ে আক্রোতিরি ঘাঁটিতে হামলার খবর এল, যখন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।