সাতক্ষীরায় বিএনপির অফিস পুড়িয়ে দিলো দুবৃর্ত্তরা

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিস রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে চেয়ার-টেবিলসহ শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবি আংশিক পুড়ে যায়। পুড়ে যায় সাতক্ষীরা -১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় লোকজন দেখতে পান সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন জ্বলছে। দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু অফিসে সাটার লাগানো থাকায় নেভানো যাচ্ছিল না। তাছাড়া যত পানি দেয়া হয় ততই আগুন আরো বেশি জলে উঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে। তার আগ সেখানে পাটকেলঘাটা থানার পুলিশও পৌঁছায়। তবে কে বা কারা করেছে তা দেখেনি বলে জানান স্থানীয় লোকজন। আরও পড়ুন: শরণখোলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহব্বত আলী সরদার জানান, ৫ আগস্টের আগে যারা এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা স্বাধীনতা হরন করেছিল, তারা আবারো ফিরে এসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এখানে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবিসহ সাতক্ষীরা -১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ছবি পুড়িয়েছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। আরও পড়ুন: জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪ পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির আগুনের সত্যতা স্বীকার করে জানান, রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।