রাজশাহীর পুঠিয়ায় গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। তাদের সঙ্গে থাকা পিকাপ ভ্যানটিও পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে। রাজশাহী পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন জানান, রাত ১টার পর একটি ট্রাকে ডাকাত দলের ৮ সদস্য ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ চকপলাশী গ্রামে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে। আচরণ সন্দেহজনক হওয়ায় বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। এ সময় একজন গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরও পড়ুন: গণপিটুনিতে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বাকি ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুঠিয়া থানা থেকে ময়না তদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। আরও পড়ুন: সাদুল্লাপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।