বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম টানা পাঁচ দফায় বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সোমবার (২ মার্চ) ভরিতে একবারে ৫ হাজার ৪২৪ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য আজ থেকে বাজারে কার্যকর হবে। নতুন দামের অনুযায়ী প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম):২২ ক্যারেট স্বর্ণ: ২,৭৪,১০৪ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: ২,৬৬,৪৬৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: ২,২৪,২৬৭ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৮৩,৫৩৯ টাকা। বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারের তারতম্য হতে Read More