বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দুটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কয়েছ মিয়া (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বটেরতল এলাকায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়েছ মিয়া বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া গ্রামের কলিম উল্ল্যার ছেলে। স্থানীয়রা জানান, বেপরোয়া গতির দুটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক কয়েছ মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ব্যাপারে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনার খবর জানতে পারেননি। তিনি খোঁজ নিয়ে দেখছেন।