খাল সংরক্ষণ করা বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর পল্লবীর প্যারিস খালের মুখে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলে প্যারিস খালটি হারিয়ে যাচ্ছে। এর ফলে মিরপুরের বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ঈদের পর খাল খনন ও স্থায়ী পাড় নির্মাণের কাজ হাতে নেয়া হবে। আরও পড়ুন: ঢাকা-১৬: চাঁদাবাজি-সন্ত্রাস রুখতে হটলাইন চালু, জননিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, খালের দুই পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ করা সম্ভব নয়।