তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হাসপাতালে মৃত নাজমুলের বোনজামাই আশরাফ উদ্দিন জানান, নাজমুলের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। ব্যবসা করতেন নাজমুল। রাতে মোটরসাইকেল চালিয়ে গ্রিন রোডে বোনের বাসায় যান তিনি। সেখান থেকে উত্তরখানের বাসায় ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। আরও পড়ুন: মেরিনড্রাইভে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ঈসমাইল জানান, ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নাজমুল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।