ইরানের হামলার পর কুয়েতের কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়।এ নিয়ে একটি বিবৃতিতে কুয়েতের মার্কিন দূতবাস লোকজনকে দূতাবাস থেকে দূরে থাকার জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তবে দূতাবাসে কোনো আঘাত হয়েছে নিশ্চিত করেনি। বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি অব্যাহত রয়েছে। দূতাবাসে আসবেন না।’ এর আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ভোরে তারা অসংখ্য ড্রোন ভূপাতিত করেছে। আরও পড়ুন: লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত অন্তত ৩১ এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। আল জাজিরা জানায়, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার পশ্চিমে দেশটির আল জাহরা শহরে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এটি আসলেই যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান কিনা নিশ্চিত হওয়া যায়নি।BREAKING: Smoke rises from US embassy in Kuwait. pic.twitter.com/UTR4564box— The Terra Post (@TheTerraPost) March 2, 2026 অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নতুন করে হামলার মধ্যে কুয়েতে দুই শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) কুয়েত সিটিতে অবস্থিত মিনা আল আহমাদি শোধনাগারের কাছে ধ্বংসাবশেষ পড়ে তারা আহত হন। আরও পড়ুন: কুয়েতে ধ্বংসাবশেষ পড়ে দুই শ্রমিক আহত কুয়েতের সরকারি নিউজ এজেন্সি জানিয়েছে, ওই দুই শ্রমিক সামান্যই আহত হয়েছেন। তবে কিসের ধ্বংসাবশেষ পড়েছে, তা জানা যায়নি। এই ঘটনা ঘটল কুয়েতে সাইরেনের শব্দ হওয়ার পর। কুয়েতের পাশাপাশি বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও সতর্কসংকেত বেজেছে।