বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন।সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের কথা জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আরও পড়ুন: বাড়ল বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি চিঠিতে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এক অভ্যন্তরীণ সভায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।