ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মুনশী শাহাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।সংস্থাটির উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।দুদক বলছে, মুনশী শাহাব উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ায় এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।আরও পড়ুন: অবৈধ সম্পদ: শেখ সেলিমের বিরুদ্ধে মামলা করলো দুদকএরইমধ্যে তার দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে। তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।