দোহা, বাহরাইন এবং দুবাইতে বিস্ফোরণের শব্দ

কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি।দোহা ছাড়াও বাহরাইন এবং দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে এএফপি। বিবিসি জানিয়েছে, এর আগে সোমবার (২ মার্চ) মধ্যরাতের পর ইসরাইল তার ভাষায় লেবাননে ‘হিজবুল্লাহ ঘাঁটি’ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করতে শুরু করে। ইসরাইলের দাবি, তার আগে হিজবুল্লাহ তাদের দিকে রকেট নিক্ষেপ করেছে।  আরও পড়ুন: খামেনির মৃত্যুর পর দুবাই বিমানবন্দরে আবারও ইরানের হামলা সোমবার ভোরের দিকে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালানো হয়। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইরানের পাশে থাকবে, এবং মার্কিন স্থাপনা ও ইসরাইলের ওপর হামলা অব্যহত রাখবে। সূত্র: বিবিসি