রাজশাহীর পবায় আদিব আহনাফ (১১) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে মাঠে ফেলে গেছে দুবৃর্ত্তরা। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়রা জানান, রোববার (১ মার্চ) রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।আরও পড়ুন: নেত্রকোনায় স্কুলছাত্রকে গলা কেটে হত্যাসোমবার সকালে আদিবের বাবা নিজ জমিতে ঘাস কাটতে গিয়ে সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পরিবারের দাবি, নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ।আরও পড়ুন: গাঁজা কেনার সময় ১০ টাকা কম দেয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখমনিহতের মামা মো. মোকছেদ আলী বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে।’