ইফতারে সম্প্রীতির উষ্ণতায় ইবির আইন-৩৪ ব্যাচ

বিকেল গড়িয়ে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন নতুন রূপ নেয়। কেউ আবাসিক হল থেকে প্লাস্টিকের মাদুর হাতে ছুটছেন কেন্দ্রীয় খেলার মাঠের দিকে, কেউ হলের ডাইনিং থেকে বড় গামলা ভর্তি মুড়ি-ছোলা নিয়ে আসছেন।