কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ৩টি মার্কিন এফ-১৫ জেট ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ভুল করে মার্কিন বিমানগুলো ভূপাতিত করেছে।সোমবার (২ মার্চ) সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর পৃথক বন্ধুত্বপূর্ণ গুলিতে তিনটি এফ-১৫ই ‘স্ট্রাইক ঈগল’ ভূপাতিত হয়। আরও পড়ুন:ইরানের প্রতিশোধমূলক হামলা: যুক্তরাষ্ট্রসহ ছয় উপসাগরীয় রাষ্ট্রের বিবৃতি! মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কুয়েতি বাহিনী ‘ভুল করে’ যুদ্ধবিমানগুলিকে ভূপাতিত করেছে।‘(প্রতি বিমানে দুজন করে) ছয়জন বিমান ক্রু নিরাপদে বেরিয়ে এসেছেন, নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই ঘটনা স্বীকার করেছে এবং আমরা কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং এই চলমান অভিযানে তাদের সহায়তার জন্য কৃতজ্ঞ। সেন্টকম জানিয়েছে। At 11:03 p.m. ET, March 1, three U.S. F-15E Strike Eagles flying in support of Operation Epic Fury went down over Kuwait due to an apparent friendly fire incident.Read more:https://t.co/i2y3Q3vo2E— U.S. Central Command (@CENTCOM) March 2, 2026