মানিকগঞ্জের সিংগাইরে কাশেদ আলী হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ সময় তাদের সশ্রম কারাদণ্ডের আদেশও দেয়া হয়।সোমবার (২ মার্চ) দুপুরে আসামিদের অনুপস্থিতিতে মানিকগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়ের হাসান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন: সাহদা ও মো. লিয়াকত আলী।মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২২ অক্টোবর সন্ধ্যায় কাশেদ আলী নিখোঁজ হন। পরবর্তীতে তদন্তে উঠে আসে, অভিযুক্তদের তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ গুম করে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী কানাইনগর এলাকার একটি জমি থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডরায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে লাশ গুমের অভিযোগে তাদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।আরও পড়ুন: মেহেরপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যায় যুবকের যাবজ্জীবনরায়ে উল্লেখ করা হয়, উভয় দণ্ড একত্রে কার্যকর হবে। মামলার অপর আসামি মো. আজমতের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। পাশাপাশি তার জামিনদারদের দায়মুক্ত ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফএম নূরতাজ আলম বাহার জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এ রায়ের মধ্য দিয়ে আইনের বিচার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান তিনি।