আগামীকাল বিসিএলের ফাইনাল, মুখোমুখি নর্থ জোন এবং সেন্ট্রাল

বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে ফরম্যাটের ফাইনাল ম্যাচ আগামীকাল (৩ মার্চ)। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে এদিন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নর্থ জোনের বিপক্ষে খেলবে মাহিদুল অঙ্কনের নেতৃত্বাধীন সেন্ট্রাল জোন।এবারের বিসিএলের সবগুলো ম্যাচ সকালে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচ রাখা হয়েছে ডে-নাইট। বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় শুরু হবে খেলা। গ্রুপ পর্বের কোনো খেলা ঢাকায় অনুষ্ঠিত হয়নি। শুধু ফাইনাল ম্যাচটাই রাখা হয়েছে মিরপুরে। আর সে কারণেই ফাইনালের জন্য আজ আলাদাভাবে প্রস্তুতি নিয়েছে দুদল।সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের জন্য আসে শান্তদের নর্থ জোন। একাডেমি মাঠে অনুশীলনের সময় স্কোয়াডের প্রায় সবাই উপস্থিত ছিলেন। ব্যাটিং-বোলিংয়ে শেষ মুহূর্তের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন।প্রায় আড়াই ঘণ্টা নর্থ জোনের অনুশীলন শেষে ৩টার দিকে নেট অনুশীলনে আসে সেন্ট্রাল জোন। তবে আকস্মিক বৃষ্টির কারণে ভেস্তে যায় তাদের অনুশীলন। আরও পড়ুন: ম্যাচ হেরে সাঞ্জু স্যামসনের ইনিংসকে ‘এ প্লাস’ দিলেন হোপফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। ফাইনালে মিরপুরের উইকেট নিয়ে প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন,'বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি ভালো উইকেট পাবো। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুভাবেই রপ্ত করার সুযোগ পাবে।'বিসিএলের এই মঞ্চকে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের উপযুক্ত প্লাটফর্ম হিসেবে দেখছেন তারেক। তার মতে, 'বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়ার যারা আছে তারা সবাই এখানে আছে। এটা নির্বাচকদের জন্যও একটা সুযোগ যে কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সেটা এখান থেকে দেখে নেয়ার। আমার মনে হয় প্রত্যেক প্লেয়ারের জন্য এটা ভালো সুযোগ ছিল। টিমগুলোও বেশ ভারসাম্যপূর্ণ ছিল।' আরও পড়ুন: আফগানিস্তান সিরিজ দিয়ে ভারতে আত্মপ্রকাশ করছে নতুন টেস্ট ভেন্যুএদিকে, তারেকের মতোই উইকেট ভালো থাকবে বলে আশা করছেন সেন্ট্রাল জোনের ব্যাটার সাইফ হাসানও। তিনি বলেন, 'বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।'পাকিস্তান সিরিজের আগে বিসিএল টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন এই তারকা ব্যাটার, 'যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো।'