সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার (২ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায় দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।   এমওএস/এমকেআর