লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার জবাবে ইসরাইল দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালানোর পর এই ঘোষণা দেয়া হয়।নাওয়াফ বলেন, ‘আমরা হিজবুল্লাহর সামরিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করছি এবং রাজনৈতিক ক্ষেত্রে এর ভূমিকা সীমাবদ্ধ রাখছি।’ ‘আমরা বৈধ প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে গিয়ে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যেকোনো সামরিক বা নিরাপত্তা অভিযান প্রত্যাখ্যান করছি।’ আরও পড়ুন:ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছেপ্রধানমন্ত্রী হিজবুল্লাহর সকল কার্যকলাপকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন এবং লেবাননের ভূখণ্ড থেকে যেকোনো আক্রমণ প্রতিরোধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানান। ‘আমরা শত্রুতা বন্ধ এবং আলোচনা পুনরায় শুরু করার প্রতি আমাদের প্রতিশ্রুতি ঘোষণা করছি।’ তিনি আরও বলেন। এর আগে ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ভোরে বলেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে, লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষায় এবং বারবার ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা ইসরাইলে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার পর ইসরাইল লেবাননে হামলা চালায় যাতে ৩১ জন নিহত হন। আরও পড়ুন:দোহা, বাহরাইন এবং দুবাইতে বিস্ফোরণের শব্দ সূত্র: আল জাজিরা