বরগুনা-২ এর সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে সরকারি দলের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে দেয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নুরুল ইসলাম বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি একই আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করেন। নির্বাচনে নুরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬ শত ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২ শত ৪৭ ভোট। আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান