প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান শিপলু

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান শিপলু।সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোস্তফা জুলফিকার হাসান-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমানপ্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।