আগামী বছর সৌদি আরবে বসবে এশিয়ান কাপের পরবর্তী আসর। এবার জানা গেল টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু। সোমবার (২ মার্চ) কর্মকর্তারা ঘোষণা করেছে যে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম হবে এশিয়ান কাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু। এই টুর্নামেন্টকে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে। তার আগে তারা ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে।কুয়ালালামপুরে দেওয়া এক বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানায়, 'কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচ এবং বহুল প্রতীক্ষিত ফাইনালের মঞ্চ হবে, যেখানে স্বাগতিক ও তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন সৌদি আরব অংশ নেবে।'রিয়াদের ৭০ হাজারের বেশি ধারণক্ষমতার এই ভেন্যুতে গ্রুপ পর্বের চারটি ম্যাচ, একটি শেষ ষোলোর ম্যাচ এবং একটি কোয়ার্টার-ফাইনালও অনুষ্ঠিত হবে, এরপর ফেব্রুয়ারির শুরুতে হবে ফাইনাল ম্যাচ। আরও পড়ুন: মার্চে সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপেই বাংলাদেশের জার্সি গায়ে তুলছেন সুলিভান ব্রাদার্সঐতিহ্যবাহী বেদুইন তাঁবু থেকে অনুপ্রাণিত ছাদের নকশার কারণে স্টেডিয়ামটি জনপ্রিয়ভাবে 'দ্য টেন্ট' নামে পরিচিত। এটি টুর্নামেন্ট আয়োজনে ব্যবহৃত আটটি ভেন্যুর মধ্যে সবচেয়ে বড়।এশিয়ান কাপের ম্যাচগুলো রিয়াদ ছাড়াও জেদ্দা ও আল খোবার শহরেও অনুষ্ঠিত হবে।এএফসি জানিয়েছে, ম্যাচ সূচি ও কিক-অফ সময়সূচি ১১ এপ্রিল রিয়াদে অনুষ্ঠিত চূড়ান্ত ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে। আরও পড়ুন: বিশ্বকাপে নেইমারকে দরকার ব্রাজিলের: রদ্রিগোউল্লেখ্য, কাতার ২০২২ বিশ্বকাপ আয়োজনের পর দুই বছর আগে এশিয়ান কাপ আয়োজন করে এবং শিরোপাও জেতে।মূলত ২০২৩ সালে চীনে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল, তবে সে সময় দেশটির কোভিড নীতিমালার কারণে আসরটি কাতারে সরিয়ে নেওয়া হয়।