বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরের নগ্ন দলীয়করণ শুরু করেছে। পুলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরে নগ্ন হস্থক্ষেপের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। সরকারের এই ধরণের কর্মকান্ড ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। যা জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার ২ সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে তারা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সচিবালয়ের অধিকাংশ পদে নগ্ন দলীয়করণ, নির্বাচন আয়োজনের পরিবর্তে সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য Read More