সরকার আসামাত্রই সবকিছু পরিবর্তন হবে না, তার জন্য নূন্যতম সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।সোমবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।তিনি জানান, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব, বিগত সতেরো বছরে বিকৃত হওয়া সব ইতিহাস শিশুদের কাছে তুলে ধরতে হবে।আরও পড়ুন: অত্যাচারিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস ডিএসসিসি প্রশাসকেরবেগম খালেদা এবং জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান এরইমধ্যে জনগণের গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।সুন্দর শহর গঠনে শুধু সিটি করপোরেশন নয়, জনগণকেও সচেতন হতে হবে বলে জানান তিনি।