আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার (২ মার্চ) ফোনালাপে তার ইরানি সমকক্ষকে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন করে বেইজিং। গেলো শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করার পর ইরানে শত-শত মানুষ নিহত হয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং ইউরোপের সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের আব্বাস আরাগচিকে জানান, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক Read More