সময়ের আজকের আলোচিত সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ সোমবার (২ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।মধ্যপ্রাচ্যে সংঘাত: ফ্লাইট স্থগিত, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরাইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মরত অনেক প্রবাসী শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে। এতে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে। কবে নাগাদ বিমান চলাচল স্বাভাবিক হবে; এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর নেই ট্রাভেল এজেন্সি ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর কাছেও। বিস্তারিত পড়তে ক্লিক করুন।ইসরাইলের দখল করা ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার’ উন্মুক্ত করার ঘোষণা আইআরজিসির‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের দশম দফায় তেল আবিবে ইসরাইলি প্রশাসনের একটি সরকারি কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু এবং পূর্ব আল-কুদস (জেরুজালেম)-এ একটি স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পাশাপাশি জায়নিস্টদের দখলকৃত অন্যান্য স্থানেও হামলা চালানো হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছেইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে মার্কিন-ইসরাইলি চলমান হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন।যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে? বিস্তারিত পড়তে ক্লিক করুন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে গোটা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ধাক্কা পড়লে তার প্রভাব বাংলাদেশেও অনুভূত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, এসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদজাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন।কুয়েতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তকুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (২ মার্চ) সকালে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এসব ঘটনায় বিমানের ক্রুরা অক্ষত আছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন।খামেনির সবশেষ অবস্থান কীভাবে শনাক্ত করল সিআইএ-ইসরাইলইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইসরাইলকে খামেনিসহ গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করে। সেই খবরের ভিত্তিতেই যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বিস্তারিত পড়তে ক্লিক করুন।