বরিশালে গৃহবধূর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ওই মামলায় খালাস পেয়েছেন দুই আসামি।সোমবার (২ মার্চ) বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম খান।দণ্ডপ্রাপ্ত শহিদ হাওলাদার (৪৭) বরিশালের বাকেরগঞ্জের দেউলী গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে।আরও পড়ুন: মানিকগঞ্জে কাশেদ আলী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবনমামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালে শহিদ হাওলাদারের সঙ্গে মাজেদা বেগমের মেয়ে মাহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর মাহিনুরের একটি মেয়ে সন্তান হয়। যৌতুক না দিলে মাহিনুরের সঙ্গে আর সংসার করবে না বলে তাকে নির্যাতন করতেন শহিদ।এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে মাহিনুরের হাত-পা ও মুখ বেঁধে নির্যাতনের এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন শহিদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: নাটোরে শিক্ষার্থী হত্যা মামলায় ২ যুবককে যাবজ্জীবনএ ঘটনায় মাজেদা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করা হয়।আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০১৫ সালের ২৩ মার্চ ওই মামলায় বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই খলিলুর রহমান তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।যে মামলার সাক্ষ্যগ্রহণ শেষে শহিদকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।