টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

মুন্সীগঞ্জ সদরে বাজারের টেন্ডার (দরপত্র) জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।