‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ভারতের সমর্থনের জন্য নিজের ‘মহান বন্ধু’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরাইলের বেইত শেমেশ শহরে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। ওই সময় তার চারপাশে দেহরক্ষীরা ছিলেন। নেতানিয়াহু বলেন, আমি আমাদের (ইসরাইলের) মহান বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। গতকাল তার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে এবং ইসরাইলের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে অবস্থান নেওয়া এবং ভারতের জনগণের বিশাল বন্ধুত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। তিনি আরও বলেন, ‘আলোচনার বিস্তারিত বিষয়ে আমি যাব না, তবে আমি তার সঙ্গে কথা বলেছি এবং অঞ্চল ও এর বাইরে আরও অনেক নেতার সঙ্গেও কথা বলেছি।’  আরও পড়ুন: ১০টির বেশি ইন্টারসেপ্টর রকেটও ঠেকাতে পারল না ইরানি মিসাইলকে! (ভিডিও) দুই নেতার মধ্যে ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে জানা যায়। বাণিজ্য, প্রতিরক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্র: এনডিটিভি